Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম পরিবর্তন

প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২৩ , ৫:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২২, ২০২৩, ৫:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম পরিবর্তন করে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ থেকে প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি একই গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলের নামও পরিবর্তন করা হয়েছে। ‘স্কয়ার টেক্সটাইল লিমিটেড’ থেকে কোম্পানিটির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘স্কয়ার টেক্সটাইল পিএলসি’।

বৃহস্পতিবার ডিএসই থেকে জানায়, ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’ এবং ‘স্কয়ার টেক্সটাইল লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘স্কয়ার টেক্সটাইল পিএলসি’ করার বিষয়ে কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া প্রস্তাব ডিএসই থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এ নাম পরিবর্তন ২২ জুন থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)