Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামী ব্যাংকের নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২৩ , ১২:২৩ অপরাহ্ণ | আপডেট: জুন ২২, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার, ২২ জুন ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাপ্ত ২০২২ অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা, শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ এবং বিদেশী প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মে এ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ২০২২ সালের আর্থিক বিবরণী, শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ এবং ব্যাংকের নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ করার অনুমোদন দেয়া হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)