স্টাফ রিপোর্টার: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ২১ জুন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অুনমোদন করা হয়।
এমটিবির চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়া উপস্থিত ছিলেন এমটিবি’র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী; পরিচালকবৃন্দ, রাশেদ আহমেদ চৌধুরী, মোঃ ওয়াকিল উদ্দন, ড. আরিফ দৌলা, খাজা নারগীছ হোসেন এবং ড্যানিয়েল ডোনাল্ড ডি ল্যাঞ্জ; স্বতন্ত্র পরিচালক, ফারুক আহমদ সিদ্দিকী; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান; কোম্পানি সেক্রেটারী, মালিক মুনতাসির রেজা, এফসিএস; প্রধান অর্থ কর্মকর্তা, মোহাম্মদ নাজমুল হোসেন, এফসিএ; ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)