Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইএফআইসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২৩ , ৫:৪৬ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৪৬ তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২২ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সভাপতি সালমান এফ রহমান (এমপি)।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ.আর.এম. নজমুস্ সাকিব, এ্যাডভোকেট রাবেয়া জামালী, সুধাংশু শেখর বিশ্বাস, কামরুন নাহার আহমেদ, মোঃ জাফর ইকবাল, মোঃ গোলাম মোস্তাফা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শাহ আলম সারওয়ার, প্রধান আর্থিক কর্মকর্তা দিলিপ কুমার মন্ডল এবং কোম্পানি সচিব মোকাম্মেল হক সভায় উপস্থিত ছিলেন।

ডিজিটাল ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় ২০২২ সালে সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ২.৫ শতাংশ বোনাস শেয়ার ও ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণের প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান আর্থিক বিবরনীর ওপর শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)