Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজার ঈদে পাঁচ দিন বন্ধ

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৩ , ১:০১ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৩, ১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। আগামী মঙ্গলবার ২৭ জুন থেকে শনিবার ১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার থেকে পুঁজিবাজারে লেনদেন এবং অফিশিয়াল কারযক্রম বন্ধ থাকবে।

ঈদের ছুটির পর আগামী রোববার, ২ জুলাই থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)