Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টার্ন ব্যাংকের ‘AAA’ ক্রেডিট রেটিং অর্জন

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৩ , ১:২৪ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৩, ১:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘AAA’ প্রদান করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্র্যাব)।  ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক অবস্থাসহ অন্যান্য গুনগত ও সংখ্যাগত তথ্য-উপাত্তের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

ইবিএল প্রথম বারের মতো দীর্ঘমেয়াদে এই ‘AAA’ ক্রেডিট রেটিং এবং স্বল্প মেয়াদে স্থিতিশীল আউটলুকসহ ‘ST-1’ রেটিং লাভ করেছে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, এটা আমাদের জন্য গর্বের একটি মুহূর্ত, ক্রেডিট যোগ্যতার উন্নতিকল্পে আমাদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি এই রেটিং।

ক্র্যাব-এর মতে ‘AAA’ রেটিংপ্রাপ্ত ইবিএল তার আর্থিক প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ভাবে সক্ষম।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)