Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমকে ফুটওয়ারের আয় কমেছে

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৩ , ২:৪০ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৩, ২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারের এসএমই খাতে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি এমকে ফুটওয়ারের ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির আয় কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ১৯ পয়সা এবং আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৮০ পয়সা।

আইপিও পরবর্তীতে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সা। আইপিও পরবর্তীতে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৩৩ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)