Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি সার্ভিসেস লোকসানে

প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৩ , ৮:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৬, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিডি সার্ভিসেস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২৫ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৭ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ২.১৪ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ৩.০৬ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৭.৬৬ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৯ টাকা ৯৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)