Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইনডেক্স অ্যাগ্রোর সম্পদ পুর্নমূল্যায়ন

প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৩ , ৯:০৯ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৬, ২০২৩, ৯:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইনডেক্স অ্যাগ্রোর পরিচালনা পর্ষদ বিদ্যামান সম্পদ পুর্নমূল্যায়নের জন্য ২৫ জুন, রোববার ৩১ মার্চ, ২০২৩ আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্পদ পুর্নমূল্যায়নের প্রতিবেদন অনুমোদন করেছে। কোম্পানিটির মূল্যায়ন প্রতিবেদন তৈরী করেছে মাহফেল হক অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টস।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির আবাসিক এবং শিল্প কারখানার জমির মূল্য ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯৩১ টাকা। পুর্নমূল্যায়নের পর জমির মূল্য দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭২ লাখ ১১ হাজার ৫০০  টাকা। এতে কোম্পানিটির মূল্য সমন্বয় হয়েছে ৪৭ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৫৭০ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)