Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক

প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৩ , ৯:২৩ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৬, ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করে এর কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে। জবাবে কোম্পানিগুলোর মধ্যে একটি জানিয়েছে সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

অন্যদিকে আরেক কোম্পানি এখনও কোনো জবাবই দেয়নি। যার ফলে ওই কোম্পানি নিয়ে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

খান ব্রাদার্স: কোম্পানিটির শেয়ার দর সম্প্রতি অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই রোববার ২৫ জুন নোটিস পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। ডিএসইতে গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা। যা ২৫ জুন বেড়ে শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা হয়।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং: কোম্পানিটির শেয়ার দর গত ৭ জুন ছিল ৯ টাকা ৪০ পয়সা। যা ২২ জুন বেড়ে দাঁড়ায় ১৩ টাকা ৭০ পয়সায়। অস্বাভাবিক দর বাড়া ও লেনদেন হওয়ার জন্য কোম্পানিটির কাছে কারণ জানতে চাওয়ার নোটিশ পাঠালেও এখনো জবাব পায়নি ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)