স্টাফ রিপোর্টার: ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের রপ্তানি ও বাণিজ্যে বিশেষ অবদানের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি বা সিআইপি সম্মাননা পেয়েছেন।
রোববার, ২৫ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সিমেন্ট খাতে বাংলাদেশে একমাত্র ক্রাউন সিমেন্টেরই রয়েছে তিনবার জাতীয় রপ্তানি পদক অর্জনের গৌরব এবং ২০ বছর যাবত রপ্তানির শীর্ষ স্থান ধরে রেখেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)