Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রোববার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও পুঁজিবাজার

প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২৩ , ১০:১৮ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ১, ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার (১ জুলাই)। অফিস-আদালত, ব্যাংক-বিমা ও পুঁজিবাজার রোববার, ২ জুলাই খুলছে।

মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হ‌য়। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছুটি ছিল।

পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে রোববার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, অফিস-আদালত, পুঁজিবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)