স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো: উত্তরা ব্যাংক ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি দুইটির ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে রবিবার, ২ জুলাই জানা গেছে, উত্তরা ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ব্যাংকটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আলফা রেটিং লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)