Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জুন মাসে ১১ হাজারের বেশি বিও হিসাব কমেছে

প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৩ , ৬:৪০ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৪, ২০২৩, ৬:৪০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জুন মাসে পুঁজিবাজারে ১১ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে। জুন মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৮ লাখ ৪৩ হাজার ৯২৯টি। আর মে মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৫৫ হাজার ৮৭০টিতে দাঁড়ায়। অর্থাৎ জুন মাসে ১১ হাজার ৯৪১টি বিও হিসাব কমেছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, জুন মাসে পুরুষদের বিও ৮ হাজার ২৪৬ টি কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৯১ হাজার ৩৯৭টিতে। মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল  ১৩ লাখ ৯৯ হাজার ৬৪৩টিতে।

আর জুন মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩ হাজার ৬৯৫টি কমে চার লাখ ৫২ হাজার ৫৩২টিতে দাঁড়িয়েছে। মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৫৬ হাজার ২২৭টিতে।

জুন মাসে বেড়েছে কোম্পানি বিও হিসাব। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৮৪৫টিতে। আর মে মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৭টিতে।

জুন মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুন মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে  ১৭ লাখ ৮২ হাজার ৮৮২টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ১৭ লাখ ৯৩ হাজার ৯৭টিতে।

জুন মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে  ৬১ হাজার ৪৪৭টিতে। মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬২ হাজার ৭৭৩টিতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)