Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবি ইসলামিক ব্যাংকের সভা ১৩ জুলাই

প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৩ , ২:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৫, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১৩ জুলাই বেলা ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভা থেকে ব্যাংকটির চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৭ পয়সায়।

লোকসানের কারণে সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২২ হিসাব বছরে ব্যাংকটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৫ কোটি ২৪ লাখ টাকা এবং আগের হিসাব বছরে যা ছিল ৩৯ কোটি ৪৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট লোকসান কমেছে ১৪ কোটি ২৪ লাখ টাকা বা ৩৬ দশমিক শূন্য ৭ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)