Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২৩ , ১:৫১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৬, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা ডাইং ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ায় ডিএসই ৫ জুলাই কোম্পানি দুইটিকে নোটিশ পাঠায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাব বাড়ছে বলে চিহ্নিত করে তার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানি দুটো জানায়, অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

জানা যায়, ডিএসইতে ২১ জুন ঢাকা ডাইংয়ের শেয়ার দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। আর ৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকায় উন্নীত হয়। একই সময়ে রূপালী লাইফের শেয়ার গত ১৪ জুন ১৮৭ টাকা ৪০ পয়সা ছিল। আর ৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ২৪৭ টাকায় উন্নীত হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)