Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রিং শাইনের লভ্যাংশ বাতিল

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৩ , ৭:০৪ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৩, ৭:০৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: রিং শাইন টেক্সটাইলের ২০১৯-২০ হিসাব বছরের জন্য ঘেষিত লভ্যাংশ বাতিল করেছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন করেনি শেয়ারহোল্ডাররা।

ডিএসই সূত্রে জানা গেছে, রিং শাইন ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটি লোকসানের পরেও লভ্যাংশ ঘোষণা করায় ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে।

কোম্পানিটি জানায়, গত ২০ জুন রিং শাইনের এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানিটির ২০১৯-২০ হিসাব বছরের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়। এতে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র উঠে আসে। এর ফলে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)