Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে সি পার্ল বিচের ৯৮ কোটি টাকার শেয়ার লেনদেন

প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২৩ , ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৯, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের মোট ৪৩ লাখ ৪৯ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৯৮ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকা। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৭৪ শতাশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সি পার্ল বিচ রিসোর্টের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮০ কোটি ৬ লাখ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ কোটি ৯৬ লাখ টাকা।

সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৭ কোটি ১০ লাখ টাকা বা ৬ দশমিক ১৮ গুণ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৮ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৭৯ লাখ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ২৭ লাখ টাকা। কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৩ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।

৩০ জুন, সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)