স্টাফ রিপোর্টার: পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নির্ধারিত রেকর্ড ডেটসংক্রান্ত কারণে লেনদেন বন্ধ থাকবে সোমবার। রেকর্ড ডেট শেষে মঙ্গলবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিকভাবে চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ।
ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট সোমবার।
নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৩ টাকা ৬৯ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৩৭ পয়সায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)