Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি পেলেন দুই পরিচালক

প্রকাশিত হয়েছে: জুলাই ১০, ২০২৩ , ৪:০১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১০, ২০২৩, ৪:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন দুই পরিচালক। তারা হলেন ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক আলী আকবর ফরাজী এবং আইন বিভাগের পরিচালক আমজাদ হোসেন খাঁন।

সোমবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মো. আলী আকবর ফরাজী নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইন বিভাগের পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)