Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চার কোম্পানি পর্ষদ সভার দিনক্ষণ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৩ , ৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৩, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড: আগামী ১৭ জুলাই বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এবং ২০২৩ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড: আগামী ১৭ জুলাই সন্ধ্যা ৬টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম প্রান্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে এবং ২০২৩ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া ২০১৭ থেকে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড: আগামী ২৪ জুলাই বেলা ২টা ৪৫ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এর আগে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি সাড়ে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৮৮ পয়সা।

প্রাইম ব্যাংক লিমিটেড: আগামী ১৬ জুলাই বেলা ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিক ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৮ পয়সা (ঘাটতি)।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)