Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমারাল্ড অয়েলের এজিএমে লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২৩ , ২:১৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৪, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ম থেকে ১৫তম এজিএম অনুষ্ঠিত হয়েছে।কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করে পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডার উদ্দেশ্যে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন এবং সভায় তা অনুমোদন হয়। যা পূর্ববতী উদ্দ্যেক্তা ও পরিচালকগণ যাদের শেয়ার ৩০ দশমিক ৪৫ শতাংশ ব্যতীত সকলে প্রাপ্য হবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার অনলাইন প্ল্যাটফর্মে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক সফিকুল ইসলাম।

পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তষ কুমার দেব, ড. লিয়াকত হোসেন মোরাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহীনূর খানম, এফসিএ এবং মিনোরি বাংলাদেশ কর্তৃক মনোনীত পরিচালক নাছির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও রুবেল সরদার।

আরও উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব এমরান হোসাইন।

এছাড়াও উক্ত বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও নিরপেক্ষ স্ক্রুটিনজারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি কোম্পানির শেয়ার হোল্ডারগণ অনলাইনে তাদের তাদের মূল্যবান ভোট প্রদান করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)