Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বায়ু থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী ডেনমার্ক

প্রকাশিত হয়েছে: জুলাই ১৬, ২০২৩ , ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৬, ২০২৩, ১২:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সমুদ্র এলাকার বায়ু থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী ডেনমার্ক। পাশাপাশি ডেনিশ কোম্পানিগুলো বাংলাদেশের ব্লু  ইকোনমিতে সহযোগিতা করতে চায়।

ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি এসট্রোপ পিটারসন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন। রোববার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নসরুল হামিদ রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ নবায়ণযোগ্য জ্বালানিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, নবায়নযোগ্য উৎস হতে ১১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও ৮২৫.২৩ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আসে। নবায়ণযোগ্য জ্বালানি থেকে ৩০টি প্রকল্পের মাধ্যমে আরও ১২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চলমান এবং ৮৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প প্রক্রিয়াধীন।

অর্থাৎ নবায়ণযোগ্য জ্বালানি হতে ৯৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপ লাইনে আছে। আমরা নাবায়ণযোগ্য উৎস হতে উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশী দেশ থেকে আমদানি করার প্রক্রিয়াতেও আছি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)