Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চার কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২৩ , ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৭, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো: সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড, বিজিআইসি ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২৩ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৩৬ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা ২২ জুলাই, দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৫১ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেড: কোম্পানিটির সভা ২৫ জুলাই,  দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৭৩ পয়সা।

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড: কোম্পানিটির সভা ২৩ জুলাই, দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)