Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পদ্মা ইসলামী লাইফ লোকসানে, নো ডিভিডেন্ট ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ৮:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৩, ৮:৪৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা অনুমোদন করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ৩ কোটি ১৭ লাখ  ১৪ হাজার ৫৭৯ টাকার প্রিমিয়াম আয় করেছে এবং আগের বছর একই সময়ে ছিল ৭ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে মাইনাস ২৩৯ কোটি  ৭৯ লাখ ৩২ হাজার টাকা এবং আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৩ কোটি ১৭ লাখ ৭ হাজার টাকা।

অন্যদিকে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। সোমবার, ১৭ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৪ সেপ্টেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)