Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ৮:৫২ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৩, ৮:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা ২৫ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৫২ পয়সা।

এবি ব্যাংক লিমিটেড: পর্ষদ সভার  তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৪ জুলাই, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১৩ পয়সা।

লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা ২৬ জুলাই, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)