Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইডিএলসি ব্যালান্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ২:১৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৩, ২:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আইডিএলসি ব্যালান্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৩০ জুন, ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ৭ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ সুপারিশ করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ৩০ জুন। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে আইডিএলসি ব্যালান্সড ফান্ডের নিট আয় হয়েছে ৩ কোটি ১৭ লাখ ৩০ হাজার ৬৫৯ টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৬ পয়সা। মার্কেট ভ্যালু অনুযায়ী ৩০ জুন, ২০২৩ শেষে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৭১ পয়সা।

৩০ জুন, ২০২১-২২ হিসাব বছরে আইডিএলসি ব্যালান্সড ফান্ডের নিট আয় হয়েছিল ১০ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৯৩৬ টাকা। এ সময়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। যা থেকে আলোচ্য হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের ১৮ দশমিক ৫০ শতাংশ বা ইউনিটপ্রতি ১ টাকা ৮৫ পয়সা লভ্যাংশ দিয়েছে ফান্ডটি। মার্কেট ভ্যালু অনুযায়ী ৩০ জুন ২০২২ শেষে ফান্ডটির এনএভিপিইউ ছিল ১২ টাকা ১৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)