Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আরএকে সিরামিকসের আয় কমল

প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২৩ , ২:৩৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৮, ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ১৮ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা এবং গত বছর একই সময়ে ৪৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির ইপিএস হয়েছে ৬৭ পয়সা এবং গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ০১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)