Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৬ কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২৩ , ৯:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ১৯, ২০২৩, ৯:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড: কোম্পানিটির সভা ২৪ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৩ পয়সা।

কন্টিন্টোল ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৫৬ পয়সা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড: কোম্পানিটির সভা ২৩ জুলাই, সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮ টাকা ৪৪ পয়সা।

উত্তরা ব্যাংক লিমিটেড: কোম্পানিটির সভা ২৪ জুলাই, বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৮৫ পয়সা।

সাউথবাংলা ব্যাংক লিমিটেড: কোম্পানিটির সভা ২৫ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১৭ পয়সা।

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড: কোম্পানিটির সভা ২৫ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)