Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার বিকেলে ৩ কোম্পানির সভা

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৩ , ৬:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৩, ৬:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পর্ষদ সভা ২০ জুলাই, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে-

সি এন্ড এ টেক্সটাইলস: কোম্পানিটির সভা ২০ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

এছাড়াও কোম্পানিটি সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় ও ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

সিঙ্গার বাংলাদেশ: কোম্পানিটি সভা ২০ জুলাই, ২০২৩ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা ২০ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)