Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিজিএমইএর সভা ৮ আগস্ট

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৩ , ৭:২৮ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২০, ২০২৩, ৭:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ আগস্ট, মঙ্গলবার দুপুর ১২টায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, আগামী ৮ আগস্ট বিজিএমইএর এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য সব সদস্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এমনকি পত্রিকায় খবর বিজ্ঞাপনও দেয়া হয়েছে।

রপ্তানি পরিসংখ্যান ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি বছর পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ দশমিক ৮০ বি‌লিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪১ শতাংশ বেশি পোশাক পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)