Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তেল কিনতে জাপানি কোম্পানির সঙ্গে এমারাল্ড অয়েলের সমঝোতা

প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৩ , ৭:২৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২২, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা অনুযায়ী এমারেল্ড অয়েল থেকে বছরে তিন হাজার টন অপরিশোধিত তেল কিনবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এমরাল্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং বে-বর্নের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্য ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনসহ অনেকে।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, জাপানি কোম্পানির সঙ্গে রপ্তানি চুক্তির ফলে এমারাল্ডের গ্রস প্রফিট ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বর্তমানে এমারাল্ড অয়েলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮ থেকে ১০ হাজার টন। জাপানে ৩ হাজার টন তেল রপ্তানির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক আয় ৬০০ মিলিয়ন টাকা বাড়বে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)