স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
মিডল্যান্ড ব্যাংক: ব্যাংকটির সভা আগামী ৩০ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
রবি আজিয়াটা: কোম্পানিটির সভা আগামী ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির সভা আগামী ৩১ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা আগামী ২৭ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স: কোম্পানিটির সভা আগামী ২৬ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড: ব্যাংকটির সভা আগামী ২৭ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)