স্টাফ রিপোর্টার: নির্বাহী আদেশে গ্যাস উত্তোলন, সঞ্চালন ও বিতরণ মার্জিন বা চার্জ বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। যা চলতি মাস থেকেই কার্যকর হলেও গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়বে না।
গত ২১ জুলাই এক নির্বাহী আদেশে সরকার কোম্পানিটির গ্যাস বিতরণের মাশুল (Wheeling Charge) বাড়িয়েছে। ওই আদেশে তিতাসের গ্যাস বিতরণ চার্জ ১৩ পয়সা থেকে বাড়িয়ে ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃদ্ধির হার প্রায় ৬২ শতাংশ। নতুন হার চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে।
২০২২ সালে এনার্জি লেগুলেটরি কমিশন (বিইআরসি) তিতাস গ্যাসের বিতরণ চার্জ ২৫ পয়সা থেকে কমিয়ে ১৩ পয়সা বেঁধে দিয়েছিল। বিতরণ চার্জ কমিয়ে প্রায় অর্ধেকে নামিয়ে আনায় কোম্পানির মুনাফায় বড় ধরনের প্রভাব পড়ে। তাতে ২০২১-২২ হিসাববছরে কোম্পানিটির মুনাফা ২৮ কোটি ৪৩ লাখ টাকা কমে যায়। মুনাফা হ্রাসের হার ৮ দশমিক ২১ শতাংশ।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) তিতাসের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে প্রায় অর্ধেকে নেমে আসে। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান দেয়।
গ্যাসের দামের বিষয়ে সর্বশেষ গণশুনানি হয় গত বছরের মার্চে। তখন বিতরণ কম্পানিগুলো গ্যাসের দামের পাশাপাশি বিতরণ চার্জ বাড়িয়ে দেওয়ার আবেদন করেছিল। শুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল সবগুলো বিতরণ কম্পানিই মুনাফায় রয়েছে। যার কারণে তখন সঞ্চালন ও বিতরণ মার্জিন বাড়ানো হয়নি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)