Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এসআইবিএলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২৩ , ২:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৩, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার, ২৩ জুলাই অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৩৪ পয়সা এবং গত বছর একই সময়ে ৩৩ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৯ পয়সা এবং গত বছরের একই সময়ে তা ছিল ৪৬ পয়সা (রিস্টেটেড)। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৬৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)