Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চট্টগ্রাম-মেঘনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৩ , ৪:০১ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৩, ৪:০১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের বাঁশখালী থেকে মদুনাঘাট হয়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল সোয়া ৫টায় সফলভাবে চালু করা হয়েছে। লাইনটির দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন এই তথ্য নিশ্চিত করে জানান, লাইনটি বাঁশখালীতে নির্মিতব্য এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে মদুনাঘাট হয়ে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।

গত ২৩ জুলাই মেঘনাঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন পূর্ণসক্ষমতায় চালু করা হয়েছিল।

উভয় লাইন মিলে ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি লাইনের মাধ্যমে যুক্ত হওয়ায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো আগের তুলনায় শক্তিশালী হয়েছে। দীর্ঘতম এই ৪০০ কেভি লাইন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ব্যাকবোন লাইন হিসেবে কাজ করবে বলে জানায় পিজিসিবি৷

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)