Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তৌফিকা ফুডস ও আরডি ফুড মুনাফায়

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২২ , ৫:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩, ৭:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির তৃতীয় প্রান্তিকে মুনাফায় রয়েছে। কোম্পানি দুটি হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির এবং আরডি ফুড লিমিটেড।

তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম: পুঁজিবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৬ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৬ টাকা।

এদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২.৬০ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৭ টাকা।

আরডি ফুড: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২০ পয়সা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৩০০ শতাংশ।

অপরদিকে,৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫২ পয়সা। সেই হিসাবে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৬৩ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)