Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শমরিতা হসপিটালের মুনাফা কমল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২২ , ৫:৫১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৩, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটাল লিমিটেড তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২২-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন শনিবার প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে কোম্পানির মুনাফা কমেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৩ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫৮ টাকা।

এদিকে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৩ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪১ টাকা।

এবং কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১.৭৩ টাকা।গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫১.৪৬ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)