Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত জেএমআই হসপিটাল রিক্যুইজিট

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৩ , ৫:১০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৩, ৫:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: লিমিটেড হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট। এর নাম হবে- জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড।

রোববার, ৩০ জুলাই অনুষ্ঠিত জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটি চালু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর ২০ কোটি টাকা হবে এর পরিশোধিত মূলধন। কোম্পানিটির ৬৫ শতাংশ শেয়ার ধারণ করবে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)