স্টাফ রিপোর্টার: এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের ২৩ পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫ জন এবং ব্যবসায়ী ঐক্য পরিষদের ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪ ভোট, বি এম শোয়েব ১২৭৯, মীর নিজাম উদ্দিন আহমেদ ১২৫৭, সিরাজুল ইসলাম ১২৪৬, মো. সহিদুল হক মোল্যা ১২১৫, নিজাম উদ্দিন রাজেশ ১১৯১, মো. মুনতাকিম আশরাফ ১১৭৫, রাকিবুল আলম দীপু ৯৯২, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১, আমির হোসেন নূরানী ৮৫২, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০, তপন কুমার মজুমদার ৮৩৫, সালমা হোসেন অ্যাশ ৮৩১ এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১০৩০, খন্দকার রুহুল আমিন ৯৮৮, মো. আমিন হেলালী ৯১১, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯, আবু মোতালেব ৮৯৯, শমী কায়সার ৮৫২, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭ এবং হাফেজ হারুন ৮১৩ ভোট পেয়েছেন।
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের মোট ৮০ জন পরিচালকের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৭ জন করে মোট ৩৪ জন পরিচালক হিসেবে ইতোমধ্যে মনোনীত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে নির্বাচন চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে প্রাথমিকভাবে মোট ১৯৯০ জন ভোটার থাকলেও যাচাই বাছাই শেষে ১৯৫৪ জন ভোটার চূড়ান্ত তালিকায় স্থান পান।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)