স্টাফ রিপোর্টার: বীমা খাতের দুই কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সকাল সাড়ে ১১টায় এবং আগামী ২৭ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৭৩ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৮ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)