Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাটার এমডি এবং কোম্পানি সচিব নিয়োগ

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২৩ , ১:৩৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, শ্রী দেবব্রত মুখার্জী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, শ্রী দেবব্রত মুখার্জী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী ১৩ আগস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, গত ১ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৬৮ লাখ হাজার টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)