স্টাফ রিপোর্টার: স্টার অ্যাডহেসিভ লিমিটেড ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পর্ষদ ৬ বছর মেয়াদি ৫০ কোটি টাকার আনসিকিউরিড, ফুললি কনভার্টিবল অথবা রিডিমেবল বন্ড ইস্যু করবে। বন্ডটির সুদহার হবে অর্ধবার্ষিক ভিত্তিতে ভাসমান।
কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্ড ইস্যুর জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৪ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে কোম্পানিটি। এজন্য রেকর্ড ডেট আগামী ২৪ আগস্ট।
পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর তা বাস্তবায়ন করবে কোম্পানিটি।
২০২২ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২১-২২ অর্থ বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। বৃহস্পতিবার ডিএসইতে সর্বশেষ কোম্পানির শেয়ার দর ছিল ৬২ টাকা ৮০ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)