Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লোকসান থেকে মুনাফায় সোনারগাঁও টেক্সটাইল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২২ , ৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৫, ২০২২, ৬:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : চলতি ২০২১-২২ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট লোকসান ছিল ১ কোটি ৯ লাখ টাকা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪১ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩২ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পনিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট লোকসান ছিল ৩ কোটি ৪০ লাখ টাকা।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৯ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)