স্টাফ রিপোর্টার: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। মঙ্গলবার, ৮ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা এবং যা আগের বছর ১৪ পয়সা আয় ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১০ টাকা ১৪ পয়সা।
আগামী ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৯ আগস্ট রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)