Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গেল সপ্তাহে খান ব্রাদার্সের ১০৪ কোটি টাকার লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৩ , ৬:০৫ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৩, ৬:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট ৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার ২০৬টি শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা।

আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেন তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। এক্সচেঞ্জটির সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৫ দশমিক শূন্য ২ শতাংশ। এ সময় কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক শূন্য ৮ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সদ্যসমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা এবং আগের হিসাব বছরে এ লোকসান ছিল ১৫ পয়সা। সদ্যসমাপ্ত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৯৪ পয়সা এবং আগের হিসাব বছর শেষে এনএভিপিএস ছিল ১২ টাকা ২৬ পয়সা।

এর আগে লোকসানের কারণে ৩০ জুন, ২০২০-২১ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। আগের হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৮ হিসাব বছরে ২ শতাংশ নগদ, ২০১৭ হিসাব বছরে ১০ শতাংশ বোনাস, ২০১৬ হিসাব বছরে ১১ শতাংশ বোনাস ও ২০১৫ হিসাব বছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)