Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্ট্যান্ডার্ড সিরামিক লোকসানে

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৩ , ৫:২৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৩, ৫:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ১৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ১০ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ৬ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২ টাকা ২০ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ২ টাকা ১৫ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)