Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জয়েন্ট ভেঞ্চার কনসর্টিয়ামের সাথে চুক্তি করবে ক্রাউন সিমেন্ট

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৩ , ৬:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ক্রাউন সিমেন্টের পরিচালনা পর্ষদ জয়েন্ট ভেঞ্চার কনসর্টিয়ামে চুক্তি (জেভিসিএ) করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি মাতারবাড়ি ২.৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে মসৃণ এবং নিয়মিত সিমেন্ট উৎপাদনের জন্য শুকনো ছাই সংগ্রহের জন্য চুক্তি করবে।

এছাড়া কোম্পানিটি ২৪৫ ডেসিমেল জমি মুক্তারপুর কারখানা সংলগ্ন এলাকায় কিনবে। প্রতি ডেসিমেল জমি কিনতে কোম্পানিটির ৬ লাখ টাকা ব্যায় হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)