স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুড লিমিটেডের চেয়ারম্যান আফজাল হোসেন পদত্যাগ করেছেন। রোববার, ২০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, আফজাল হোসেনের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আবুল কাশেমকে। তিনি কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক। এছাড়াও মিনোরি বাংলাদেশের পরিচালক মির্জা রাশিদ নেওয়াজকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
পদত্যাগের বিষয়ে আফজাল হোসেন বলেন, আমি এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবার ফু-য়াং ফুডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার শারীরিক অবস্থার কথা চিন্তা করে ফু-য়াং ফুডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)