Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ থেকে নেয়া ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে শ্রীলঙ্কা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২৩ , ১২:০২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি পরিশোধ করেছে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৭ আগস্ট শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। ৩০ আগস্টের মধ্যে ঋণের দ্বিতীয় কিস্তি পরিশোধ করতে চেয়েছে। তারা এ বছরের সেপ্টেম্বরের মধ্যে পুরো ঋণ পরিশোধের আশা প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মুদ্রা বিনিময় চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাকে ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট দ্বিতীয় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে তৃতীয় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)